1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে আপন সহোদর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৯৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে আপন সহোদর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে আপন সহোদর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে আপন সহোদর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে আপন সহোদর আরাধন ও দুর্জয়ের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আজ বেলা সাড়ে বারোটায় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠী বানারীপাড়া ফরীদাবাদ ফরিদপুরের এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এ সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা গুরুপদ বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জসিম বেপারী, সুবোধ মালো, তারক মন্ডল, গোবিন্দ বিশ্বাস, মনিন্দ্র বিশ্বাস, কলি রানী প্রমূখ। বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে মামলা মোকদ্দমা বিরোধের জের ধরে , মাত্র তিন বছরের ব্যবধানে সন্ত্রাসীরা প্রথমে হারাধন এবং পরে সুজয় কে হত্যা করেন। একই পরিবারের দুই ভাইকে সন্ত্রাসীরা নির্মম ভাবে হত্যা করা য় তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এর ফলে উপার্জনক্ষম দুজন ব্যক্তিকে হারিয়ে পরিবারটি চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অবিলম্বে এ ঘটনায় জড়িত আসামি কাব্য রাহা, তীব্র রাহা, আকাশ, বাদল রাহা, ববিতা রাহা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর বরাবরে এক স্মারকলিপি প্রদান করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page