এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার(৯ ডিসেম্বর) ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিস, দিনাজপুর এর আয়োজনে দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ এর সভাপতিত্বে জাতীয় পুষ্টির সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের বাস্তবায়নে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ । স্বাগত বক্তব্য ও সঞালকের দায়িত্ব পালন করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম,প্রজেক্টরের মাধ্যমে তথ্য ভিত্তিক উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শাহ্ মোহাম্মদ এজাজ উল হক।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। জন্মের পর পরেই নবজাতককে শাল দুধ সহ মায়ের দুধ খাওয়াতে হবে। শিশুর বয়স ছয় মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি পরিমান মতো তৈরি সুষম খাবার খাওয়াতে হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে হবে।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিটেনডেন্ট মোঃ ইছামুদ্দীন।অবহিতকরণ সভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ৪০ জন সাংবাদিক । আগামী ১১ ডিসেম্বর থেকে ৪ দিন এই ক্যাম্পেইন চলবে।
You cannot copy content of this page
Leave a Reply