1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

দিনাজপুর খানসামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন 

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৯৯ বার পড়া হয়েছে
দিনাজপুর খানসামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন 
দিনাজপুর খানসামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন 

দিনাজপুর খানসামায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ ও বেগম রোকেয়া দিবস-২০২১ উদযাপন

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে’ দিনাজপুর খানসামা উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে র‍্যালী শেষে খানসামা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মানববন্ধন, আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)রাশিদা আক্তার এর সভাপতিত্বে ভার্চুয়ালী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী(এমপি)।

অনুষ্ঠানে খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী(লায়ন),উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীগণ, বিভিন্ন প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও সেরা জয়িতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে চলতি বছরে উপজেলা পর্যায়ে সেরা জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page