1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর চিরিরবন্দর ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী শাহিনুর আক্তার সাথী

  • বর্তমান সময়: বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দর ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী শাহিনুর আক্তার সাথী
দিনাজপুর চিরিরবন্দর ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী শাহিনুর আক্তার সাথী

দিনাজপুর চিরিরবন্দর ইউপি নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের প্রার্থী শাহিনুর আক্তার সাথী

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচনে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৪ নং ইসবপুর ইউপিতে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছেন শাহিনুর আক্তার সাথী নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি। দিনরাত নিজের নির্বাচনী এলাকার চষে বেড়াচ্ছেন। এতে ভোটারদের মাঝে নতুন উৎসাহ দেখা যাচ্ছে। উপজেলার ৪ ন়ং ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত নারী আসনে ইউপি সদস্য পদে এ বছর ইউপি নির্বাচনে প্রার্থী হয়েছেন বিন্ন্যাকুড়ি গ্রামের শাহিনুর আক্তার সাথী আহমেদ নামের তৃতীয় লিঙ্গের ব্যক্তি।

ইউপি সদস্য পদে প্রার্থী শাহিনুর আক্তার সাথী ফরিদপুর সমাচার পত্রিকা কে জানান, দেশ এগিয়ে যাচ্ছে। আমাদের নাগরিক হিসেবে মর্যাদা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। উন্নয়ন অগ্রগতিতে আমরাও এখন অংশীদার। তাই ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ইসবপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে প্রার্থী হয়েছি।

নির্বাচনে জয়লাভ করতে পারলে এলাকা সকল মানুষকে সাথে নিয়ে সব সমস্যা সমাধানের চেষ্টা করবো। মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিয়েসহ সকল অনৈতিক কার্মকাণ্ড দূরকরণে এলাকার জনগণকে সাথে নিয়ে অগ্রণী ভূমিকা রাখবেন বলে জানালেন তৃতীয় লিঙ্গের প্রার্থী শাহিনুর আক্তার সাথী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page