1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আদিবাসী বন্ধু সম্মাননায় ভূষিত দিনাজপুর বিরল প্রেসক্লাবের সভাপতি এম.কুদ্দুস সরকার

  • বর্তমান সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে
আদিবাসী বন্ধু সম্মাননায় ভূষিত দিনাজপুর বিরল প্রেসক্লাবের সভাপতি এম.কুদ্দুস সরকার
আদিবাসী বন্ধু সম্মাননায় ভূষিত দিনাজপুর বিরল প্রেসক্লাবের সভাপতি এম.কুদ্দুস সরকার

আদিবাসী বন্ধু সম্মাননায় ভূষিত দিনাজপুর বিরল প্রেসক্লাবের সভাপতি এম.কুদ্দুস সরকার

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরল প্রেস ক্লাবের সভাপতি এম.এ কুদ্দুস সরকার ’আদিবাসী বন্ধু সম্মাননা’ স্মারক অর্জন করেছেন। মূলত বিরল উপজেলায় বসবাসরত আদিবাসিসহ কোড়া সম্প্রদায়কে নিয়ে নিরলসভাবে কাজ করার স্বীকৃতি স্বরূপ ইএসডিও (এনজিও) ঠাকুরগাঁও কর্তৃক অনেক গুণীজনের হাতে সম্মাননা পেয়েছেন তিনি।

ঠাকুরগাঁও সদর-উপজেলার লোকায়ন জীবন বৈচিত্র জাদুঘরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে ও হেকস্ ইপার এর সহযোগিতায় সমতলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শেষে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। ঠাকুরগাঁও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোরঞ্জন শীল গোপাল, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও হেকস্/ইপার এর কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন পীরগঞ্জ গিলাবাড়ী ভিডিসি’র সভাপতি সরলা মুর্মু।

তাঁর এই অনন্য অর্জনে গর্বিত বিরল প্রেসক্লাব’সহ বিভিন্ন স্তরের সাংবাদিকবৃন্দ। এমন সংবাদের ভিত্তিতে বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন’সহ উপস্থিত নেতৃবৃন্দ সাংবাদিক এম.এ কুদ্দুস সরকারকে স্বাগত জানান।

অপরদিকে বিরল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মতিউর রহমান এবং সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান সকল সাংবাদিকের পক্ষে শুভেচ্ছা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page