1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর বিরলে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে হত্যার চেষ্টা

  • বর্তমান সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৮ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে হত্যার চেষ্টা
দিনাজপুর বিরলে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে হত্যার চেষ্টা

দিনাজপুর বিরলে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে হত্যার চেষ্টা

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরল উপজেলায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে কোদালের কোপে বেলাল হোসেনকে হত্যা চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। বেলাল হোসেনর ঘাড়ে ও চোখের কোপ গুরুতর জখম হওয়ায় সে বর্তমানে আশংকাজনক অবস্থায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বিরল উপজেলার ১০নং রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মরহুম সুজ্জাদ আলীর ছেলে বেলাল হোসেন’কে জমি-জমার পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের জনাব আলীর ছেলে মিজানুর রহমান, বাবুল হোসেন, ইউসুফ আলী, মরহুম হাবিবুল্লাহ পাটোয়ারীর ছেলে জনাব আলী, আরব আলীর ছেলে আবুল হোসেন, বাবুল হোসেন এর ছেলে রাব্বুল, মিজানুর এর স্ত্রী মানজু আরা, আবুল হোসেন এর স্ত্রী রেনু বেগমসহ অজ্ঞাত নামা বেশ কয়েকজন ২৯ নভেম্বর (সোমবার) বিকাল পৌনে ৫টার দিকে সুখানপুকুর নামক স্থানে কোদাল দিয়ে কোপ মেরে হত্যার চেষ্টা করে।

এরই প্রেক্ষিতে উক্ত অভিযোগে পরদিন ৩০ নভেম্বর (মঙ্গলবার) ভিকটিমের ভাই আব্দুল্লাহ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে। অজ্ঞান অবস্থায় বেলাল হোসেন কে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করে। বেলাল হোসেন আশংকাজনক অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বেলাল হোসেন এর পরিবার হত্যা চেষ্টাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page