1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৫৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুরে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের ওরিয়েন্টেশন কর্মশালা আজ রবিবার বেলা ১১ টায় ফরিদপুর সদর হাসপাতালে অনুষ্ঠিত হয়। ফরিদপুরে সিভিল সার্জন ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিকদের জানানো হয় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত শিশুদের পোলিও টিকা খাওয়ানো হবে।

এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের পোলিও টিকা খাওয়ানো হবে। এ কার্যক্রমে ফরিদপুর জেলা ছাড়াও ৯ টি উপজেলায় একসাথে পোলিও টিকা খাওয়ানো হবে। জেলায় মোট ১৬ টি স্থায়ী কেন্দ্র সহ ১৯৯১ টি কেন্দ্রে এ কর্মসূচি পালন করা হবে । উল্লেখিত কর্মসূচি সফল করার জন্য সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিনিয়র তথ্য কর্মকর্তা শামীমা শারমিন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন। বক্তব্য রাখেন সাংবাদিক পান্না বালা, নাজিম বাকাউল, হারুন আনসারী রুদ্র , জাহিদুল ইসলাম প্রমূখ। এছাড়া অনুষ্ঠানে জানানো হয় মহামারী করোনা থেকে বাঁচার জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । এছাড়া করোনার নতুন আক্রমণ অমিক্রণ থেকে বাঁচার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page