1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৯ বার পড়া হয়েছে
ফরিদপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ফরিদপুর জেলা ছাত্রদলের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বিকাল চারটায় ফরিদপুর প্রেসক্লাবে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে জেলা ছাত্রদলের সভাপতি জনাব সৈয়দ আদনান হোসেন অণু এর সভাপতিত্বে বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ এর আয়োজন করে তারা।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ১ নং সহ-সভাপতি জনাব জাকিরুল ইসলাম জাকির, জাতীয়তাবাদী ছাত্রদলের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব তানজিমুল হাসান কায়েস,মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রাকিবুল ইসলাম,মহানগর ছাত্রদলের সভাপতি জনাব শাহরিয়ার হোসেন শিথিল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মুবিন হাসান সোহাগ, যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রশিদ রিমু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিঠু প্রমুখ।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন বর্তমান স্বৈরাচারী আওয়ামী সরকার উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে রেখেছে। তারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান। তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকার এড়াতে পারবে না। তারা খালেদা জিয়াকে মুক্তি না দিলে আগামী দিনে আরো কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে হুশিয়ারী প্রদান করেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page