এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : বিরলে ৭ বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর হত্যা চেষ্টার অভিযোগে ১ জনকে আটক করেছে থানা বিরল পুলিশ। শিশুকন্যাটি প্রায় ২৪ ঘন্টা যাবৎ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
গতবৃহস্পতিবার ২ ডিসেম্বর বিকালে বিরল উপজেলার ৬নং ভান্ডারা ইউপির ভান্ডারা গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় মোঃ রাসেল (২৫) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য বিরল থানায় নিয়ে আসে পুলিশ।
আজ শুক্রবার (৩ ডিসেম্বর) বিরল থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ ফখরুল ইসলাম ঘটনায় মামলা দায়ের নিশ্চিত করে জানায়, আটককৃত রাসেলকে উক্ত মামলায় আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। ভিকটিম দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে এবং ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও ভিকটিমের এখনও জ্ঞান ফিরেনি।
You cannot copy content of this page
Leave a Reply