1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে কবি জসীম উদ্দিন হলে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিত করণ সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩৩ বার পড়া হয়েছে
ফরিদপুরে কবি জসীম উদ্দিন হলে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিত করণ সভা অনুষ্ঠিত
ফরিদপুরে কবি জসীম উদ্দিন হলে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিত করণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে কবি জসীম উদ্দিন হলে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিত করণ সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ফরিদপুর জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ফরিদপুর কবি জসীম উদ্দিন হলে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব দীপক কুমার রায় এর সভাপতিত্বে ফরিদপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও অবহিত করণ সভা আজ বুধবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক জনাব অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার জনাব আলিমুজ্জামান ফরিদপুর ,জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার,ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ সহ জেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ।

এ সময় বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল ফয়েজ শাহনেওয়াজ ও বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল ১৯৭১ সালের যুদ্ধের স্মৃতি চারণ করেন। সভায় বক্তারা দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে মুক্তিযোদ্ধাদের একত্রিত ভাবে কাজ করার জন্য বলেন। মুক্তিযুদ্ধের যারা পরাজিত শক্তি যারা আজও দেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি তাদের বিষয়ে সতর্ক থাকতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page