1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর খানসামায় ইউ’পি নির্বাচনে ৩৩৪ মনোনয়ন বৈধ আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা ১

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে
দিনাজপুর খানসামায় ইউ'পি নির্বাচনে ৩৩৪ মনোনয়ন বৈধ আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা ১
দিনাজপুর খানসামায় ইউ'পি নির্বাচনে ৩৩৪ মনোনয়ন বৈধ আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা ১

দিনাজপুর খানসামায় ইউ’পি নির্বাচনে ৩৩৪ মনোনয়ন বৈধ আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা ১

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর খানসামা উপজেলায় ইউ’পি নির্বাচনে ৩৩৪ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ও ঋণ খেলাপীর দায়ে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে ১ জনের।

গত সোমবার ২৯ নভেম্বর সারাদিন ব্যাপী উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে ৬ ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৬, সদস্য পদে ২২৫ ও সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ৭৪ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় ঋণ খেলাপির দায়ে ২নং ভেড়ভেড়ী ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাফিজুল হক সরকারের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।আর বাকি ৩৩৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

যাচাই-বাছাই শেষে বৈধ ও বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন-১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা,৩ নং আঙ্গারপাড়া ও ৪ নং খামারপাড়া ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির এবং ৫ নং ভাবকি ও ৬ নং গোয়ালডিহি ইউপি নির্বাচন রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল হক।

এ বিষয়ে ১ নং আলোকঝাড়ি ও ২ নং ভেড়ভেড়ী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘উত্তরা ব্যাংক লিমিটেড, রংপুর শাখায় মেসার্স শ্যামল কুমার দাস, নীলফামারীর ঋণের জামিনদাতা হিসেবে ঋণ খেলাপী হওয়ায় হাফিজুল হক সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে প্রার্থিতা ফেরাতে আপিলের সুযোগ রয়েছে।আর বাকি ৩৩৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page