1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১
  • ৩৫৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত

ফরিদপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানবন্ধন অনুষ্ঠিত

ফরিদপুর সমাচার : ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর দাস পাড়া নিবাসী অটোচালক সুব্রত কুমার দাস এর উপর সন্ত্রাসীদের আক্রমণ ও হত্যা চেষ্টায় দৃুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে নভেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় শোভারামপুর এলাকাবাসীর উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে শোভারামপুর স্থানীয় বাসিন্দা সজল দাস এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা গত ১৯ নভেম্বর শুক্রবার ভোর ৬ টার দিকে অটোচালক সুব্রত কুমার দাস এর উপর সন্ত্রাসীদের নৃশংস হত্যা চেষ্টার তীব্র প্রতিবাদ নিন্দা জানান। একই সাথে দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি দাবি জানান হয়।

এ বিষষে ভুক্তভোগী সুব্রত জানান একটি জমি সংক্রান্তের জের ধরে প্রতিবেশী অজয় বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এরই ধারাবহিকতায় গত ১৯ নভেম্বর ভোর ৬ টার দিকে প্রতিদিনের ন্যায় অটো নিয়ে বের হওয়ার সময় সন্ত্রাসী অজয় আমার উপর হামলা করে। বর্তমানে আমি ও আমার পরিবার আতংকে দিন পার করছি। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন তপন কুমার দাস, তাপস দাস,সজীব দাস, অঞ্জলি দাস, সুরেশ চন্দ্র দাসসহ এলাকার সাধারন জনগণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page