1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-হুইপ ইকবালুর রহিম এমপি

  • বর্তমান সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩৩১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-হুইপ ইকবালুর রহিম এমপি
বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-হুইপ ইকবালুর রহিম এমপি

বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়-হুইপ ইকবালুর রহিম এমপি

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় দিনাজপুর সদর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সাথে বর্ধিত সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আজ সোমবার(২৯ নভেম্বর) দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার-এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক মাতলুবুল মামুন-এর সঞ্চালনে সদর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সাথে বর্ধিত সভা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম (এমপি)।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন,বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মানুষের আস্থার কারনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়া সম্ভব হবে । শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই উন্নয়ন ও অগ্রগতি এগিয়ে গেছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা এসব উন্নয়নকে থামাতে নানামুখী ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামীলীগের প্রত্যেক নেতাকমর্দের সজাগ থাকে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেই খালেদা জিয়ার প্রতি মানবতা দেখিয়েছে। বাসায় থেকে পর্যাপ্ত পরিমান চিকিৎসার ব্যবস্থা করেছে। কিন্তু বিএনপি এখন কোন ইস্যু না পেয়ে খালেদা জিয়ার অসুস্থ্যতাকেই হাতিয়ার বনিয়েছে। চিকিৎসার নামে অপরাজনীতি করছে। বিএনপির অপরাজনীতি কঠোর ভাবে দমন করা হবে। ইউপি নির্বাচন সম্পর্কে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। বঙ্গবন্ধুর নৌকা ও শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনায় পারে এ দেশের উন্নয়নকে এগিয়ে নিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকেই নৌকা দিবেন তার পক্ষেই কাজ করার আহবান জানিয়ে নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, নৌকার বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হলে অথবা কাজ করলে গঠনতন্ত্র অনুযায়ী সেইসব আওয়ামীলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা আজগার আলী, সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জহুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম, সোহাগ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নুরে আলম সিদ্দিকি, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আব্দুস সালাম সরকার, দিনাজপুর সদর উপজেলা ছাত্রলীগের আহবায়ক আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ। এ ছাড়া ১০ টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এবং ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page