1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর বিরলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দিনাজপুর বিরলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর বিরলে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরল উপজেলায় স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার(২৯ নভেম্বর) বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠেয় মাসিক সভায় সভাপতিত্ব করেন বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু।

মাসিক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মাহমুদা সুলতানা, উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.আব্দুল মোকাদ্দেস, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল পৌর-মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক বাবু রমাকান্ত রায় ও নার্সিং সুপারভাইজারবৃন্দ ।

বিরল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিগত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন। পরবর্তীতে হাসপাতালের সেবার মান উন্নয়নে উন্মুক্ত আলোচনা করা হয় এবং শীতকালে উপজেলার করোনা পরিস্থিতি নিয়ে আলোকপাত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page