1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার সকাল সাড়ে দশটায় স্থানীয় আইনজীবী সমিতির সামনে সংগঠনের আহ্বায়ক জনাব সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর সভাপতিত্বে বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সারা দেশের ন্যায় ফরিদপুরেও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. হাবিবুর রহমান হাফিজ,জেলা ছাত্রদলের সভাপতি জনাব সৈয়দ আদনান হোসেন অণু,সিনিয়র সহ সভাপতি জনাব সৈকত হাসান,ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আফরাফ হোসেন,হাসানুর রহমান মৃধা সহ জেলা স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি সভানেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু- চিকিৎসার দাবি জানান।স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ এ সময় অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তির দাবি করেন । এবং বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের নিকট দাবি জানান। অন্যথায় তার কিছু হলে সমস্ত দায় ভার এ সরকারকে গ্রহণ করতে হবে। এবং আগামীতে আরও কঠোর কর্মসূচির মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে বলে সমাবেশে জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page