1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৯ নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন

  • বর্তমান সময়: বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ৪০৫ বার পড়া হয়েছে
পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৯ নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন
পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৯ নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন

পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ১৯ নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : পৌর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছে ১৯ নং ওয়ার্ড। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ২ নং ওয়ার্ড। ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত ফাইনাল খেলার দ্বিতীয় ২৪ মিনিটে ১৯ নং ওয়ার্ডের পক্ষে গোলটি করেন মিনার। খেলায় প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর ৪ আসনের সাংসদ জনাব মজিবুর রহমান চৌধুরী নিক্সন। ১ সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি যুব সমাজকে নিয়মিত খেলাধুলা করার জন্য এবং এ টুর্নামেন্টের আয়োজন করার জন্য পৌর মেয়র অমিতাভ ঘোষ কে ধন্যবাদ জানান।

তিনি বলেন গত ১২ বছরে ফরিদপুরে ক্রীড়াঙ্গনের যে দুরবস্থা ছিল তা এখন কেঁটে উঠেছে।ফরিদপুরে আবারো খেলাধুলা সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে এই টুর্নামেন্টটি তার ই বাস্তব প্রমান। এর আগে টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা ফরিদপুর এসোসিয়েশন বিএফ এর সভাপতি শামীম হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হন ২ নং ওয়ার্ডের হাসিফ এবং ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন ১৯ নং ওয়ার্ড দলের রতন।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই খেলা টি উপভোগ করে।

উল্লেখ করা যেতে পারে গত ১২ সেপ্টেম্বর হতে শহরে দুটি মাঠে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। এতে শেখ জামাল স্টেডিয়াম ছাড়া অপর টি ছিল ‌ কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন। গুরুত্বপূর্ণ ফাইনাল খেলাটি পরিচালনা করেন শামিমুর রহমান লাইন্সম্যান আজিবুর রহমান , মোস্তফা ফিরোজ চতুর্থ রেফারি আবুল কাশেম ভোলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page