1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি- মাসিক সভা ও করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১
  • ৪৪৭ বার পড়া হয়েছে

ফরিদপুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি- মাসিক সভা ও করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র ( নিরু) : ফরিদপুর সদর উপজেলা করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য উপজেলা কমিটির সভা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি- মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজার কক্ষে এই দুইটি কমিটির সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সভায় করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য নানা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, বিএমএ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মাহফুজুর রহমান বুলু, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিজন কুমার নন্দী, সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল বাসার প্রমূখ। এসময় এই কমিটির সদস্য সমাজ সেবা, ব্রাক এনজিও সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, আগামী ফেব্রুয়ারি মাসে আমরা সম্ভবত ভ্যাকসিন হাতে পাবো।

এ জন্য আমরা হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্রিজের ব্যবস্থা করেছি, যাতে ভ্যাকসিনগুলো সংরক্ষণ করতে পারি। এছাড়া আমরা অগ্রাধিকার ভিত্তিতে একটি তালিকা তৈরী করছি, যেখানে করোনা মোকাবেলায় ফ্রন্টলাইনার হিসেবে কাজ করছেন, বিশেষ করে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, বয়স্ক লোক (পুরুষ ৬৫ বছর ও মহিলা ৬২ বছর), বীর মুক্তিযোদ্ধা, শিশু ও প্রতিবন্ধী থাকবে।

এছাড়া গণমাধ্যম কর্মীদের বিষয়টিও আমরা আলোচনায় এনেছি, কারণ করোনা কালীন তারাও ফ্রন্টলাইনার হিসেবে আমাদের সাথে কাজ করেছে। এজন্য প্রেসক্লাব বা সাংবাদিকদের অন্য কোন সংগঠন থাকলে তাদের নিকট তালিকা চাওয়া হবে। তালিকা সম্পন্ন হলে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page