1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

দিনাজপুর খানসামা উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

  • বর্তমান সময়: রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩০৫ বার পড়া হয়েছে
দিনাজপুর খানসামা উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা
দিনাজপুর খানসামা উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

দিনাজপুর খানসামা উপজেলায় ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন যারা

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর খানসামা উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী কে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড চূড়ান্ত করেছে। আজ রবিবার(২১ নভেম্বর) কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক পত্রে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

দিনাজপুর খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নৌকা প্রতীক পেয়েছেন যারা, ১ নং আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদে সাবেক ইউপি চেয়ারম্যান মোকছেদুল গণি রাব্বু শাহ্, ২ নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হাফিজুল হক হাফিজ সরকার, ৩ নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, ৪ নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ৫ নং ভাবকি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সফিকুল ইসলাম, ৬ নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আইনুল হক শাহ্।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড দিনাজপুর খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বলে জানা যায়।

তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর ও মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর এবং প্রত্যাহার ৬ ডিসেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত ২৩ ডিসেম্বর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page