1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকা হতে ফেন্সিডিল এবং গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ৩১০ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকা হতে ফেন্সিডিল এবং গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকা হতে ফেন্সিডিল এবং গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী আটক

রাজবাড়ী জেলার পাংশা থানা এলাকা হতে ফেন্সিডিল এবং গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর সমাচার : র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেন্সিডিল এবং গাঁজার একটি চালান নিয়ে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সত্যজিৎপুর গ্রামস্থ কলেজ মোড় নামক স্থানে বিক্রয়ের জন্য অবস্থান করছে । উক্ত সংবাদ অবহিত হওয়ার পর অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ১৯/১১/২০২১ তারিখ বিকালে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন সত্যজিৎপুর গ্রামস্থ কলেজ মোড় নামক স্থানে অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম(২২), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-হরিনগাছী, মোঃ সুরুজ ইসলাম(২০), পিতা-মোঃ হাফিজুল ইসলাম, সাং-নাটনা পাড়া, উভয় থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ২০০ (দুইশত) বোতল ফেন্সিডিল, ০২ (দুই) কেজি গাঁজা এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি সীমকার্ডসহ ০৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক দ্রব্য ক্রয় করে রাজবাড়ী জেলাসহ পাশ^বর্তী জেলার বিভিন্ন এলাকায় উক্ত মাদক দ্রব্য সরবরাহ ও বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে রাজবাড়ী জেলার পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page