1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুরে কোতোয়ালি থানা পুলিশের হাতে আট দালাল গ্রেফতার

  • বর্তমান সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৯৮ বার পড়া হয়েছে
ফরিদপুরে কোতোয়ালি থানা পুলিশের হাতে আট দালাল গ্রেফতার
ফরিদপুরে কোতোয়ালি থানা পুলিশের হাতে আট দালাল গ্রেফতার

ফরিদপুরে কোতোয়ালি থানা পুলিশের হাতে আট দালাল গ্রেফতার

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের হাতে আট গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় এই সংক্রান্ত তথ্য এক সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, এসময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয় গত ১৮ নভেম্বর দুপুর আনুমানিক দেড়টার সময় সময় গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় যে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে কতিপয় দালাল চক্র প্রতারক ও চাঁদাবাজ সন্ত্রাসীরা বিভিন্ন এলাকা হতে মেডিকেল কলেজে আগত রোগীদের গাড়ি প্রতিরোধ করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে দুপুর অনুমান ২ টা থেকে সন্ধ্যা ৬;টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশেপাশের এলাকায় অভিযান পরিচালনা করে শাহিন শেখ (২৫) পিতা-মৃত কুরবান শেখ, সান্তনা গ্রাম থানা নগরকান্দা এসি হাড়োকান্দি থানা কোতোয়ালি, ২/রাসেল শেখ (২৬) পিতা-মৃত আব্দুল করিম ৩/ মোহাম্মদ জামাল প্রামানিক ওরফে নাসির(৪৯), পিতা মৃত নূর উদ্দিন প্রামাণিক মঙ্গলকোট, ৪/প্লাবন মোল্লা (২৪) পিতা মোয়াজ্জেম মুল্লা, উত্তর চর কমলাপুর ডাবল ব্রিজ কামরুজ্জামান ৫/ রাব্বি শেখ (২৪) পিতা সালাম শেখ, ৬/ নাহিদ মৃধা (১৯), পিতা জাহিদ মৃধা, হাড়োকান্দি ৭/শহিদুল ইসলাম (৩০) পিতা জাফর বিশ্বাস ও ৮/রমান হসেন (২৯) কে গ্রেফতার করে।

এইসময় প্রতারক চাঁদাবাজ দলের কিছু সদস্য কৌশলে পালিয়ে যায় উক্ত আসামিরা জিজ্ঞাসাবাদে ও স্থানীয় তদন্তে জানা যায় উক্ত আসামিরা দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল এলাকায় প্রতারণার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের থেকে হাসপাতালে আগত অসুস্থ রোগীদের গাড়ি ও যানবাহন গতিরোধ করে তাদেরকে প্রতারণার মাধ্যমে বুঝিয়ে বলে যে সরকারি হাসপাতাল ভালো চিকিৎসা হয় না।

আপনাদেরকে ভালো হাসপাতালে ভর্তি করিয়ে দিই চাঁদা দাবি করে এবং পরিচিত ক্লিনিকে ভর্তি করিয়ে অতিরিক্ত টাকা আদায় করে ফলে উক্ত আসামি গন ও ক্লিনিক মালিকেরা অবৈধ লাভবান হয়। উক্ত আসামি গন রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশন কেড়ে নিয়ে তাদের নিজস্ব ফার্মেসিতে নিয়ে গিয়ে অতিরিক্ত দাম রাখেন।
রোগী ও তাদের স্বজনরা টাকা দিতে অস্বীকার করতে করলে বা টাকা দিতে না চাইলে তারা বিভিন্ন ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেন এ ঘটনায় এস আই ( নি) মাসুদ ফকির বাদী হয়ে এ যার দাখিল করলে কোতোয়ালি থানায় মামলা নং ৫৭ তারিখ ১৯ নভেম্বর খ্রিস্টাব্দ ধারা ৩৪১/৩৮৫/৩৮৬/৪২০/৫০৬ পেনাল কোড রুজু হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page