1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

  • বর্তমান সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৪২৪ বার পড়া হয়েছে
দিনাজপুরে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 
দিনাজপুরে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

দিনাজপুরে হাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার(১৮ নভেম্বর) রাত ৯ টার দিকে দিনাজপুরের বাঁশেরহাট এলাকার জয়ন্তী ছাত্রী নিবাস থেকে মরদেহটি উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।

মৃত ছাত্রীর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সামাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী মাধবী রয় বর্মন (২২) পিতা সত্যেন্দ্র নাথ বর্মন ও মাতা শেফালী রানী । তার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আইডি ১৭০৯৪৮৭। তিনি সমাজবিজ্ঞান বিভাগের ১৭ তম ব্যাচের ছাত্রী ছিলেন। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোজাফফর হোসেন বলেন, সন্ধ্যায় নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেয় সহপাঠীরা। ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার সাথে ছাত্রী নিবাসের মালিকের সম্পৃক্ততা আছে বলে দাবি করে দিনাজপুর রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন মাধবীর সহপাঠীরা। মাধবীর সহপাঠীদের অভিযোগ, দুপুরের দিকে মৃত্যু হয়েছে মাধবীর। কিন্তু ছাত্রী নিবাসের মালিক তা গোপন করে তার কক্ষটি তালাবদ্ধ করে রাখেন। ঘটনাটির পর থেকে পলাতক রয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page