1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গায় নির্বাচনী সহিংসতা এড়াতে চিরনি অভিযান

  • বর্তমান সময়: শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৩২৯ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় নির্বাচনী সহিংসতা এড়াতে চিরনি অভিযান
আলফাডাঙ্গায় নির্বাচনী সহিংসতা এড়াতে চিরনি অভিযান

আলফাডাঙ্গায় নির্বাচনী সহিংসতা এড়াতে চিরনি অভিযান

আজিজুর রহমান দুলাল : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ৩টি ইউনিয়নে ৪র্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে গোপন সংবাদের ভিত্তিতে সাম্ভাব্য বড় ধরনের সহিংসতা এড়াতে আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামে বিভিন্ন বাড়ীতে অভিযান চালায় পুলিশ।

এসময় বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকাল ৫ টার সময় থানার ওসি ওয়াহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। থানায় গিয়ে দেখা যায়, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- ৩টি ঢাল, ৯টি টেঁটা, ১টি বড় আকারের রামদা,৩টি হাইসো, বাঁশের তৈরি লোহাযুক্ত কালি ৩টি ও ১১টি (কাতরা) বল্লমসহ বিপুল পরিমাণ লাঠি।

থানা সূত্রে জানা গেছে, বেশ কিছু বাড়ীতে এ ধরণের আরো অস্ত্রের তথ্য পাওয়া গেছে, তাই আগামি সোমবার (২২ নভেম্বর) সকাল ১০টায় উক্ত এলাকাবাসীকে নিজ নিজ দায়িত্বে টগরবন্দ ইউনিয়নের পানাইল বাজারে বিট পুলিশিং কার্যালয়ে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। পরবর্তীতে ঐ এলাকায় কোন ধরণের অস্ত্র উদ্ধার করা গেলে দেশীয় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page