1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা
দিনাজপুর চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

দিনাজপুর চিরিরবন্দরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় গলায় ফাঁস দিয়ে সত্তোরোর্ধ এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। ঘটনাটি গত ১৫ নভেম্বর সোমবার দিবাগত রাত ৯ টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর পশ্চিম বানিয়াপাড়ায় ঘটেছে।

চিরিরবন্দর থানা সুত্রে জানা যায়, উপজেলার অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর পশ্চিম বানিয়াপাড়ার মৃত মজনু শাহ এর ছেলে মোসাব্বির হোসেন (৭০) তাঁর নিজ শয়নঘরের সিঁড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই আশরাফুল ইসলাম জানান, গত ৩/৪ বছর ধরে মানষিক ভাবে অসুস্থ ও আর্থিক অনটনে থাকায় ওই বৃদ্ধ আত্মহত্যা করে থাকতে পারে। তাঁর গলায় দাগ ছিল। পরিবারের সদস্যরা জানান, খাওয়া সেরে রাত ৯ টার পর নিজ শয়ন ঘরে ঘুমাতে যাওয়ার পর সকালে তাঁর ঘরে গেলে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। থানায় সংবাদ দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)সুব্রত কুমার সরকার জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page