1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ভাঙ্গায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগঃবাড়ি-ঘর ভাংচুর,আহত-৫

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগঃবাড়ি-ঘর ভাংচুর,আহত-৫
ভাঙ্গায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগঃবাড়ি-ঘর ভাংচুর,আহত-৫

ভাঙ্গায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগঃবাড়ি-ঘর ভাংচুর,আহত-৫

ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক চুন্নু চৌধুরীর উপর প্রতিপক্ষ প্রার্থী আবুল কালাম আজাদ ও তার লোক দ্বারা হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রার্থীর বহনকারী মাইক্রোবাস এবং তার বাড়ি-ঘর ব্যাপক ভাংচুেরর শিকার হয় এবং নগদ টাকা,প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাটের অভিযোগ করেন তারা। এতে আহত হয়েছে ২ জন। এদের মধ্যে ১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার দিবাগত রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানান তারা।

নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আজিজুল হক চৌধুরী চুন্নু জানান, গতরাতে নির্বাচনী প্রচার শেষে বাড়িতে পৌছলে তার প্রতিদ্বন্দী চশমা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ পরিকল্পিতভাবে ২০/২৫ জন লোক নিয়ে সংঘবদ্ব হয়ে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। এ সময় তার ব্যবহৃত গাড়ি ও বাড়ি-ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা সরে পড়ে। এ ঘটনায় ১৪ জনকে আসামী করে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঘটনাস্থলে যাওয়া ভাঙ্গা থানার এস,আই তাহসিনুর রহমান জানান,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। হামলার ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ ব্যাপারে প্রতিদ্বন্দী প্রার্থী আবুল কালাম আজাদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, যে সময় আমার নামে হামলার অভিযোগ করা হয়েছে ওই সময় আমি ঘটনাস্থলেই ছিলামনা। আমার নামে আনিত অভিযোগ বানোয়াট মিথ্যা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page