1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

  • বর্তমান সময়: রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৩৩৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ফরিদপুরে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় ‌ বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২১ উপলক্ষে ফরিদপুর জেলা ডায়াবেটিস সমিতির সহ-সভাপতি অধ্যাপক জনাব শেখ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ফরিদপুর শহরে একটি সচেতনামূলক র‍্যালী অনুষ্ঠিত হয়। রেলি শেষে ডায়াবেটিস হাসপাতালের সেমিনার কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুরের মাননীয় জেলা প্রশাসক জনাব অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার,সিভিল সার্জন সিদ্দিকুর রহমান,পৌর মেয়র অমিতাভ বোস,সদর উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা,ডায়াবেটিক হাসপাতালের ডাক্তার নার্স সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২১ উপলক্ষে জনগণকে সচেতন করার লক্ষে ফরিদপুর ডায়াবেটিস সমিতির যে উদ্যোগ তার ভূয়সী প্রশংসা করেন।এছাড়াও তারা আগামীতে আরও ব্যাপক হারে তাদের সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page