1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চরভদ্রাসনে ৩য় ধাপের ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

  • বর্তমান সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে ৩য় ধাপের ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন
চরভদ্রাসনে ৩য় ধাপের ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

চরভদ্রাসনে ৩য় ধাপের ইউপি নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

সাজ্জাদ হোসেন সাজু (চরভদ্রাসন প্রতিনিধি) আসছে ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২০ জন প্রার্থী ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য ৪০ জন ও সাধারন সদস্য ৯২জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিস।১২ নভেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সকল প্রার্থীদের হাতে নির্বাচনী প্রতীক তুলেদেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ও উপজেলা রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম ও সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

উপজেলার ৩নং চরভদ্রাসন সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী থানা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ খোকন মোল্যা পেয়েছেন নৌকা প্রতীক,এই ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন এদের মধ্যে উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত)সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃআজাদ খান পেয়েছেন মোটর সাইকেল,থানা যুবলীগের সভাপতি মাহফুুজুর রহমান মুরাদ পেয়েছেন আনারস,সতন্ত্র প্রার্থী হিসেবে আবুল খায়ের পেয়েছেন ঘোড়া,মোঃসাজ্জাদ হোসেন টেলিফোন ও মোঃসালাউদ্দিন পেয়েছেন টেবিল ফ্যান।উপজেলার ৪নং গারিরটেক ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগ মনোনিত প্রার্থী উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানুল হক মামুন পেয়েছেন নৌকা,সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃইয়াকুব আলী পেয়েছেন মটর সাইকেল,মোঃআয়নাল হক পেয়েছেন টেলিফোন,মোঃফরহাদ হোসেন পয়েছেন চশমা ও সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ পেয়েছেন আনারস প্রতীক।

এ ছাড়া ১ নং চরহরিরামপুর ইউনিয়নে আ’লীগ মনোনিত প্রার্থী মোঃকবির হোসেন খান পেয়েছেন নৌকা,সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃআমির হোসেন খান পেয়েছেন চশমা,মোঃ জাহাঙ্গীর কবীর পেয়েছেন টেবিল ফ্যান,মোঃ রফিকুল ইসলাম পেয়েছেন আনারস,ফরিদ মোল্যা পেয়েছেন ঢোল,জুলহাস সিকদার টেলিফোন,মহাম্মদ আলী মটর সাইকেল,শেখ আলম অটোরিক্সা ও মোঃ মোনায়েম খান পেয়েছেন ঘোড়া প্রতীক।একইদিন চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি সংরক্ষিত আসনের মহিলা সদস্য ও সাধারন সদস্যরে মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন করা হয়েছে বলে জানায় উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোঃ সাইফুল ইসলাম।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page