1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

যতোদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততোদিন পথ হারাবে না বাংলাদেশ – মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক

  • বর্তমান সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৮০ বার পড়া হয়েছে
যতোদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততোদিন পথ হারাবে না বাংলাদেশ
যতোদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততোদিন পথ হারাবে না বাংলাদেশ

যতোদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততোদিন পথ হারাবে না বাংলাদেশ – মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক বলেছেন, যতোদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে থাকবেন ততোদিন পথ হারাবেনা বাংলাদেশ। এখন নারী জাগরণের দেশ আমাদের। আর এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ মহিলা লীগ। ফরিদপুর জেলা মহিলা লীগের কমিটি গঠনের লক্ষ্যে আজ শনিবার (১৩ নভেম্বর) দুপুরে শহরের চর কমলাপুরের সেরিনা গার্ডেনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদা বেগম কৃক একথা বলেন। সভায় সভাপতিত্ব করেন মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক কামরুজ্জামান মান্নান। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল।

মাহমুদা বেগম কৃক বলেন, ফরিদপুর থেকে সৈয়দা সাজেদা চৌধুরী, সালেহা মোশাররফের মতো নারী নেত্রী সংসদ সদস্য হয়েছেন। আমি চাই আগামী জাতীয় নির্বাচনে এই ফরিদপুর থেকে সরাসরি প্রার্থী হয়ে অংশ নিক। সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান সামসুল হক ও পৌর মেয়র অমিতাভ বোস এবং সম্মানিত অতিথি হিসেবে মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সস্পাদক সেলিনা আক্তার ফাতেমা, কোষাধ্যক্ষ রাহেলা পারভিন, সদস্য মেহজাবিন আলী, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ উপস্থিত ছিলেন। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফরিদপুরের প্রয়াত রাজনীতিবিদ এসএম নুরুন্নবীর স্ত্রী আনোয়ারা বেগম, জেলা মহিলা লীগের সাবেক সদস্য সচিব আইভি মাসুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ঝর্ণা হাসান, মধুখালি উপজেলার ভাইস চেয়ারম্যান সুরাইয়া সালাম, জেলা পরিষদের সদস্য আনজুমান আরা বেগম প্রমুখ।

বক্তাগণ বাংলাদেশের রাজনীতিতে ফরিদপুরের অবদানের কথা তুলে ধরে বলেন, বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ফরিদপুরের সন্তান বৃহত্তর অর্থে। সভায় জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহী প্রায় অর্ধশত নারী নেতৃবৃন্দের বক্তব্য শোনেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় বক্তাগণ তাদের পরিচিত তুলে ধরেন এবং আওয়ামী লীগের রাজনীতিতে তাদের অংশগ্রহণ ও অবদানের কথা উল্লেখ করেন। তারা বলেন, আওয়ামী পরিবারের দুঃসময়ে মহিলা লীগের মা-বোনেরা ভুমিকা রেখেছেন।

বক্তাগণ যোগ্যদের নেতৃত্বে আনার দাবি করে বলেন, আওয়ামী লীগে এখন লোকের অভাব হবেনা। কিন্তু দুঃসময়ে তাদের খুুজে পাওয়া যাবেনা। যারা আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে দলের জন্য শ্রম দিয়েছেন তাদেরই দলে অংশ নেয়া উচিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page