এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরল উপজেলায় মসজিদের মালামাল চুরির সময় হাতেনাতে ১ জনকে আটক করেছে মুসুল্লিরা। সে বিরল উপজেলার পৌরশহরের পাইকপাড়া এলাকায় শশুড়বাড়ী থেকে আশপাশের এলাকাসহ বিভিন্নস্থানে চুরি করে জীবীকা নির্বাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
বিরল বাজার বাইতুন নূর জামে মসজিদের পানির কল চুরির সময় তাঁকে হাতে নাতে আটক করা হলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাফিজুর রহমান এর মাধ্যমে বিরল পৌরসভায় সোপর্দ করা হয়।
বিরল পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ এবং মানবাধিকার কর্মী হাফিজুর রহমান পৌর-শহরের মনোয়ার হার্ডওয়্যার এর দোকান হতে মাগরিবের নামাজের সময় ক্যাশবাক্স ভেঙ্গে নগদ টাকা চুরি, রাস্তার পাশে সোলার প্যানেল সমূহ হতে ব্যাটারী চুরি, টিউবওয়েলসহ বিভিন্ন চুরির ঘটনায় চোরকে ধরিয়ে দিতে পারলে পুরষ্কার ঘোষণা করলে গতকাল শুক্রবার এশার নামাজের পূর্বে বাইতুন নূর জামে মসজিদের ওজুখানার পানির কল চুরির সময় তাকে হাতেনাতে আটক করে মসজিদের লোকজন।
সাবেক ইউপি সদস্য রহমতুল্লাহ খান তনু জানান, মাগরিবের নামাজের সময় বিরল রেল স্টেশন জামে মসজিদের ওযুখানা হতে পানির মূল্যবান কল চুরির ঘটনা ঘটলে স্থানীয় মুসল্লীগণসহ জনসাধারণ সচেতন হয়ে চোরের সন্ধান করাকালে তাঁকে আটক করে।
আটককৃত ব্যক্তি হলেন, দিনাজপুর পৌরশহরের ষষ্টীতলা এলাকার মৃত ওহাব আলীর ছেলে টাইলসমিস্ত্রী আলমগীর(৩৫) তাঁর শশুরবাড়ী বিরল পৌরশহরের ব্রহ্মপুর/পাইকপাড়া এলাকায় বলে জানিয়েছে। সে বেশ কয়েকটি চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে।
৯নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন ও এলাকাবাসী জানান,নেশার অর্থ যোগাড় করতে সে টাইলস মিস্ত্রীর কাজের ফাঁকে মাঝে মধ্যেই চুরিতে লিপ্ত হয় । শশুড়বাড়ীতে সে না থাকলেও আশপাশের অন্য ওয়ার্ড এলাকায় ভাড়া বাসায় থেকে এই অপকর্ম করে আসছিল।
You cannot copy content of this page
Leave a Reply