1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর খানসামায় ৬টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ২২ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

  • বর্তমান সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ২৭৬ বার পড়া হয়েছে
দিনাজপুর খানসামায় ৬টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ২২ প্রার্থীর মনোনয়ন ফরম জমা
দিনাজপুর খানসামায় ৬টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ২২ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

দিনাজপুর খানসামায় ৬টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগের ২২ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : আসছে আগামী ২৩ ডিসেম্বর ২০২১ ৪র্থ ধাপের নির্বাচনে দেশের ৮৪০ টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর ২০২১ দিনাজপুর খানসামা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয়ে একটি মনোনয়ন বোর্ড বসে। এতে খানসামা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম নির্ধারিত ফি অনুযায়ী গ্রহন ও জমা নেওয়া হয়।

মনোনয়ন বোর্ড সূত্রে জানা যায়, উপজেলার ৬ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করে এবং একই দিনে ফরম জমা দেন। এতে ১নং ইউনিয়নে ২ , ২নং ইউনিয়নে ৩ , ৩নং ইউনিয়নে ৩ , ৪নং ইউনিয়নে ৬ , ৫নং ইউনিয়নে ৩ ও ৬নং ইউনিয়নে ৫ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন।

নৌকার মনোনয়ন প্রত্যাশীরা হলেন,১নং ইউনিয়নে সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ও আলোকঝাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক মোঃ মকছেদুল গণি শাহ্ (রাব্বু), উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিআরটিবির চেয়ারম্যান মোঃআব্দুল লতিফ রানা। ২নং ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান মোঃ হাফিজুর হক সরকার হাফিজ,সাবেক ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ টেংকু,উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন।

৩নং ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আঙ্গারপাড়া ইউপিতে টানা দুই বারের চেয়ারম্যান মোঃ মোস্তফা আহমেদ শাহ,আঙ্গারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আহবায়ক ও বর্তমান আঙ্গারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। ৪নং ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ মেরাজ উদ্দিন মিলিটারি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজাকারিয়া চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আব্দুল হক, খামারপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সাজেদুল হক সাজু,খামারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃখালেকুজ্জামান চৌধুরী বুলেট খালেক, খামারপাড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সদস্য ও টংগুয়া দ্বি মুখী হাসনাবাগ ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক হাজ্জাজ আল হাদী বড়বাবু।

৫নং ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাবকী ইউনিয়নের টানা দুই বারের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম,ভাবকী ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মিন্টু রায়,ভাবকী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ মোঃ সাদিকুল আখতার। ৬নং ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালডিহি ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল (ডাবলু শাহ),উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান দেওয়ান, গোয়ালডিহি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য পুলিন চন্দ্র রায়, গোয়ালডিহি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহ,গোয়ালডিহি ইউনিয়নের ইউপি সদস্য মোঃ সবুজ।

নির্বাচন কমিশন সূত্রে ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সবশেষ তারিখ ২৫ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর । বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আর আপিলের নিষ্পত্তি হবে ৩ থেকে ৫ ডিসেম্বর। আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীরা ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page