1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মানু‌ষের ভালবাসায় কারাগারে থেকেও ইউ‌পি চেয়ারম্যান নির্বাচিত সালথার ইসারত হো‌সেন

  • বর্তমান সময়: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে
মানু‌ষের ভালবাসায় কারাগারে থেকেও ইউ‌পি চেয়ারম্যান নির্বাচিত সালথার ইসারত হো‌সেন
মানু‌ষের ভালবাসায় কারাগারে থেকেও ইউ‌পি চেয়ারম্যান নির্বাচিত সালথার ইসারত হো‌সেন

মানু‌ষের ভালবাসায় কারাগারে থেকেও ইউ‌পি চেয়ারম্যান নির্বাচিত সালথার ইসারত হো‌সেন

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় কারাগারে থেকে মানু‌ষের ভালবাসা ও ভোটার‌দের সমর্থন নি‌য়ে সতন্ত্র প্রার্থী মোঃ ইসারত হোসেন রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ইসারত হো‌সেন উপ‌জেলার রামকান্তপুর ইউ‌নিয়‌নের মদন‌দিয়া গ্রা‌মের হাজী আবুল কালামের মেঝ ছে‌লে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধা‌পের ইউ‌পি নির্বাচ‌ন বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীন ভাবে এ ইউনিয়নের ৯টি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার রামকান্তপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইশারত হোসেন (টেলিফোন) প্রতিকে ৩ হাজার ৩৪৮ ভোট পেয়ে বে-সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন (টেবিল ফ্যান) পেয়েছেন ১ হাজার ৭৯২ ভোট। মোট চেয়ারম‌্যান প্রার্থী ছি‌লেন ৭ জন।

জানা যায়, চলতি বছরের ৫ এপ্রিল সালথায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা প্রশাসনের সাথে জনতার বিরোধ বাধে। এরই সুত্র ধরে স্থানীয় জনতা উপজেলা পরিষদ ভবন ঘেরাও করে। এবং পরিষদ ভবনে আগুন লাগিয়ে তান্ডব, ভাংচুর ও লুটপাট চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে। উক্ত দুই মামলায় সালথা থানা পুলিশ গত ১৪ এপ্রিল ইশারত হোসেনকে গ্রেফতার করে। এর পর থেকে ইসারত ফরিদপুর জেল হাজতে আছেন। জেল থেকেই তিনি রামকান্তপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। তার প্রতিক ছিল টেলিফোন। বৃহস্পতিবারে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করেন।

ইসারত হো‌সে‌নের ক‌য়েকজন কর্মী সমর্থক‌দের সা‌থে কথা হ‌লে তারা জানায়, ইসারত ভাই পর‌পোকারী মানুষে, কেউ বিপ‌দে পড়‌লে তার পা‌শে দাড়ান। সবার সা‌থে হা‌সি মু‌খে কথা ব‌লেন। মোট কথা রামকান্তপুর ইউনিয়নবাসীর কাছে ইশরাত হোসেন একজন জনপ্রিয় মুখ।আমরা সবাই ইসারত ভাই‌য়ের জন‌্য দোয়া ক‌রি এবং সবার কা‌ছে দোয়া চাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page