1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সালথায় ইউ‌পি নির্বাচ‌নে চেয়ারম্যান পদে আ’লীগের-৫ স্বতন্ত্র-৩ নির্বাচিত

  • বর্তমান সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে
সালথায় ইউ‌পি নির্বাচ‌নে চেয়ারম্যান পদে আ'লীগের-৫ স্বতন্ত্র-৩ নির্বাচিত
সালথায় ইউ‌পি নির্বাচ‌নে চেয়ারম্যান পদে আ'লীগের-৫ স্বতন্ত্র-৩ নির্বাচিত

সালথায় ইউ‌পি নির্বাচ‌নে চেয়ারম্যান পদে আ’লীগের-৫ স্বতন্ত্র-৩ নির্বাচিত

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের মনোনীত ৫ জন প্রার্থী ও স্বতন্ত্র ৩জন প্রার্থী বে-সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমূখর পরিবেশে উপজেলার ৮টি ইউনিয়নের ৭৬ টি কেন্দ্রে এ ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, উপজেলার ভাওয়াল ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফারুকুজ্জামান ফকির মিয়া (নৌকা) প্রতিকে ৮৮৭৬ ভোট পেয়ে বে-সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা ইমন (আনারস) প্রতিক পেয়েছেন ১৬৭৬ ভোট ও জাকের পার্টির মনোনীত প্রার্থী আবুল হাসান (গোলাপ ফুল) প্রতিকে পেয়েছেন ৮২৫ ভোট।

সালথায় ইউ‌পি নির্বাচ‌নে চেয়ারম্যান পদে আ'লীগের-৫ স্বতন্ত্র-৩ নির্বাচিত

সালথায় ইউ‌পি নির্বাচ‌নে চেয়ারম্যান পদে আ’লীগের-৫ স্বতন্ত্র-৩ নির্বাচিত

মাঝারদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আফছার উদ্দিন (নৌকা) প্রতিকে ৭২৬৮ ভোট পেয়ে বে-সরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আঃ মতিন উজ্জল (আনারস) প্রতিক পেয়েছেন ৩৭৯৫ ভোট। আটঘর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শহীদুল হাসান খান সোহাগ (নৌকা) প্রতিকে ৬,৮৮২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাহিনুর রহমান (মোটরসাইকেল) প্রতিক পেয়েছেন ৫,৮৪৫ ভোট।

গট্টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান লাভলু (নৌকা) প্রতিক ৮,০২৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী খন্দকার রেজাউর রহমান চয়ন (মোটরসাইকেল) প্রতিক পেয়েছেন ৫,১১৫ ভোট। সোনাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান বাবু (নৌকা) প্রতিকে ৬,৭৪০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা ফরহাদ (আনারস) প্রতিক পেয়েছেন ৫,৭৮৬ ভোট।

রামকান্তপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইশারত হোসেন (টেলিফোন) প্রতিকে ৩৩৪৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কামাল হোসেন (টেবিল ফ্যান) প্রতিক পেয়েছেন ১৭৯২ ভোট। বল্লভদি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী খন্দকার সাইফুর রহমান শাহীন (আনারস) প্রতিকে ৫,৪০১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম (নৌকা) প্রতিক পেয়েছেন ৫,৩৭৯ ভোট।

যদুনন্দী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিক মোল্যা (মোটরসাইকেল) প্রতিকে ৩৭৫৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী আঃ রব মোল্যা (নৌকা) প্রতিক পেয়েছেন ৩৬২৭ ভোট। এছাড়াও উপজেলার ৮টি ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৭২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৪ জন নির্বাচিত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page