1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর শহর বিএনপি’র পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৫৪ বার পড়া হয়েছে
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর শহর বিএনপি'র পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর শহর বিএনপি'র পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর শহর বিএনপি’র পথসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর শহর বিএনপির উদ্যোগে পথসভা ও বিক্ষোভ মিছিল আজ শুক্রবার বেলা পৌনে বারোটায় ফরিদপুর শহরের আলিপুরে অনুষ্ঠিত হয়। তেল গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের কমানোর দাবিতে দেশব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে উপরোক্ত কর্মসূচি পালন করে তারা।

এ সময় বক্তব্য রাখেন শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ ও ফরিদপুর জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক একে কিবরিয়া স্বপন, এসময় উপস্থিত ছিলেন শহর বিএনপির নেতা ভিপি সেলিম, ফরিদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিনান, সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তারা সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করে বলেন সুষ্ঠু নির্বাচন হলে তাদের পায়ের নিচে মাটি থাকবে না। এবং নির্বাচনে ভরাডুবির আশংকায় একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের কারণে সরকারের পতন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।

তারা অবিলম্বে চাল ডাল তেল গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কুমারের জন্য সরকারের নিকট দাবী জানান। তা না হলে পরবর্তীতে আরও ব্যাপক কর্মসূচী দিয়ে এ সরকারের পতন ঘটানো হবে বলে সভায় জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল আলিপুর মোড় থেকে গোরস্থানের সামনে এসে শেষ হয় এবং সেখানেই এই সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page