1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা

  • বর্তমান সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩২১ বার পড়া হয়েছে
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে গুলি করে হত্যা

কাজী আনোয়ারুল ইসলামঃ রাজবাড়ীর সদর উপজেলাধীন বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ মিয়াকে নিজ বাড়ির সামনে গুলি করে আহত করে সন্ত্রাসীরা। লতিফ মিয়া বানিবহ ইউনিয়নের মহিষ বাতান গ্রামের মৃত আফির উদ্দিন মিয়ার ছেলে।

১১নভেম্বর বৃহস্পতিবার আনুমানিক রাত ১২ টার দিকে তার নিজ বাড়ির আগে তিন রাস্তার মোড়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গুলি করে তাকে ফেলে রেখে যায়। পরে থাকে আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর নেয়া হয়। পরে ফরিদপুর থেকে ঢাকা রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এবিষয়ে রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন জানান, রাতে অজ্ঞাত নামা সন্ত্রাসীরা সাবেক চেয়ারম্যানকে গুলি করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে ভর্তি করে।পরে তাকে ফরিদপুর থেকে ঢাকা নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page