1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৩১৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিএনপি বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : তেল-গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুর জেলা বিএনপি’র উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ মিছিল পথ সভা আজ শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হলে সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয় । এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ,ও যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন জুয়েল, অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলা।

সভায় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন প্রতিদিন যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে তাতে দেশের মানুষ প্রচন্ড কষ্টে আছে এটা বর্তমান সরকারকে বুঝতে হবে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বলেন এই মুহূর্তে নির্বাচন হলে তার ভরাডুবি নিশ্চিত। এজন্যই তিনি একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছেন।

বক্তারা খালেদা জিয়া ঘোষিত সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা যুবদল সভাপতি রাজিব হোসেন রাজিব, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page