1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ফরিদপুরে দুই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন

  • বর্তমান সময়: শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ৪০০ বার পড়া হয়েছে
ফরিদপুরে দুই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন
ফরিদপুরে দুই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন

ফরিদপুরে দুই উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন

মানিক দাস, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের দুই উপজেলা সালথা নগরকান্দার১৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন বৃহস্পতিবার শেষ হয়েছে এতে নৌকা প্রতীক নিয়ে ১১ জন প্রার্থী জয়লাভ করেছেন এবং বাকি সাতজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। নগরকান্দা উপজেলা মোট নয়টা ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে ৫ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হন। বাকি চারজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হন।

অন্যদিকে সালথা উপজেলায় আট ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন ৬ জন এছাড়া স্বতন্ত্র প্রার্থী দুজন নির্বাচিত হন। নির্বাচন চলাকালে কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ফরিদপুরের সালথা ও নগরকান্দা উপজেলার ১৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচিত হচ্ছেন। সালথা উপজেলায়

আটঘর – শহিদুল হাসান খান সোহাগ (নৌকা)
রামকান্তপুর – ইশারত হোসেন (স্বতন্ত্র)
ভাওয়াল – ফারুকুজ্জামান ফকির মিয়া (নৌকা)
গট্টি – হাবিবুর রহমান লাবলু (নৌকা)
মাঝারদিয়া – আফসার উদ্দিন মাতুব্বর (নৌকা)
সোনাপুর – খায়রুজ্জামান বাবু মোল্লা (নৌকা)
যদুনন্দী -মো. রফিক মোল্লা (স্বতন্ত্র)
বল্লভদি – নুরুল ইসলাম (নৌকা)

এছাড়া নগরকান্দা উপজেলার ৯ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী প্রার্থীরা হলেন ,

চরযশোরদী ইউনিয়নে কামরুজ্জামান সাহেব ফকির (নৌকা)
পুরাপাড়া ইউনিয়নে আতাউর রহমান বাবু ফকির (আনারস)
কোদালিয়া শহীদনগর ইউনিয়নে খোন্দকার জাকির হোসেন নিলু (নৌকা)
. কাইচাইল ইউনিয়নে মোস্তফা খান (নৌকা),
লস্করদিয়া ইউনিয়নে হাবিবুর রহমান বাবুল তালুকদার (চশমা)
. তালমা ইউনিয়নে কামাল হোসেন মিয়া (মোটরসাইকেল)
. রামনগর ইউনিয়নে কাইমুদ্দিন মন্ডল (আনারস)
. ডাঙ্গী ইউনিয়নে কাজী আবুল কালাম (নৌকা)
ফুলসুতি ইউনিয়নে আরিফ হোসেন (নৌকা)।
(নির্বাচন চলাকালে ভোটকেন্দ্রের দৃশ্য)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page