এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহনে ৬ দিন ব্যাপী রিফ্রেসিং কোর্স অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকালে দায়িত্বপ্রাপ্ত ক্লাষ্টারের সহকারি শিক্ষা অফিসার মোঃ মেনহাজুল ইসলামের সভাপতিত্বে হাশিমপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাষ্টারের আয়োজনে উত্তর পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ দিন ব্যাপী রিফ্রেসিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা শিক্ষা অফিসার এম জিএম সারোয়ার হোসেন।
রিফ্রেসিং কোর্স অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রফুল্ল্য কুমার বর্মণ, মোঃ মতিয়ার রহমান সিদ্দীকি নিউটন, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ । সমাপনী দিনে সকল প্রধান শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ের পরিকল্পনা ও করণীয় উপস্থাপন করেন।
রিফ্রেসিং কোর্স প্রশিক্ষণে হাশিমপুর মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদা বেগমসহ চিরিরবন্দরের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন ক্লাস্টারে অংশগ্রহন করেন।
You cannot copy content of this page
Leave a Reply