1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

দিনাজপুর বিরলে মোহনা টিভি’র ১ যুগ পূর্তিতে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে মোহনা টিভি'র ১ যুগ পূর্তিতে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত
দিনাজপুর বিরলে মোহনা টিভি'র ১ যুগ পূর্তিতে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর বিরলে মোহনা টিভি’র ১ যুগ পূর্তিতে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : বাংলার প্রতিচ্ছবি শ্লোগানে প্রচারিত মোহনা টিভি’র ১২ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১০ নভেম্বর) রাতে দিনাজপুর বিরল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মোহনা টিভি দর্শক ফোরাম এর আয়োজনে অনুষ্ঠানে দর্শকদের সমাগম ঘটে।

মোহনা টিভি দর্শক ফোরাম দিনাজপুর বিরল উপজেলা শাখার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আজাদ মনি’র সভাপতিত্ব ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিরল প্রেস ক্লাবের আজীবন সদস্য, পৌর-মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভি’র জেলা প্রতিনিধি সুবল রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক বিরল সংবাদ এর সম্পাদক রমাকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক বিভূতি ভূষণ সরকার, লায়লা আরজুমান বানু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরজামান, শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রেস ক্লাব সভাপতি এমএ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মতিউর রহমান, সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, যুবলীগের সভাপতি আব্দুল মালেক, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরজিৎ কুমার বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল মেম্বার, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, যুবমহিলা লীগের সভাপতি রশিদা আক্তার রুবীসহ অনেকেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page