1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৩৮৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ
ফরিদপুরে ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ

ফরিদপুরে ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে ধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আজ দুপুরে কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গত ৭ ই নভেম্বর রাত অনুমান দশটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কোতোয়ালি থানাধীন শেখ কামাল (৩৭) পিতা-মৃত ওহাব শেখ বাসা চট্ট পোড়াকান্দি সুলতান নগর ডাঙ্গা থানা কোতোয়ালী জেলা ফরিদপুর শিশু কন্যা (১২) রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে গেলে আসামি আকাশ শেখ (১৮) পিতাঃ মোঃ শুকুর শেখ আইজুদ্দিন মাতব্বরের ডাঙ্গা থানা কোতোয়ালী জেলা ফরিদপুর সহ অজ্ঞাত নামা তিন-চারজন ভিকটিম উক্ত কিশোরীকে পিছন থেকে গিয়ে জোরপূর্বক মুখ চাপিয়ে ধরে ইজিবাইক কার পার্শ্ববর্তী চর মাধবদিয়া ইউনিয়ন এর আসির উদ্দিন মুন্সী ডাংগি নিকটে নিকলী হাওর এর জনৈক ইদ্রিস শেকের রসুন খেতের শ্যালো মেশিন হাউজের উপরে নিয়ে আসামীরা পালাক্রমে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন ।

ধর্ষণের পর আসামিরা উক্ত কিশোরীকে মুমূর্ষ অবস্থায় ফাঁকা মাঠের মধ্যে ফেলে চলে যায়। পরে কিছুটা সুস্থ হলে উক্ত কিশোরী বাড়িতে গিয়ে তার মার কাছে সব ঘটনা বলে। পরবর্তীতে উক্ত কিশোরীর মা রুমা বেগম আত্মীয়স্বজনদের সহায়তায় উক্ত কিশোরীকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল ভর্তি করেন। উক্ত কিশোরী পিতা বাদী হয়ে কোতোয়ালি থানায় এজাহার দাখিল করলে মামলা নং ২২ তারিখঃ ৯ নভেম্বর নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সং শো /০৩ ) এর ৭/৯/(৩)/৩০ রুজু হয় । আসামি আকাশকে টেপাখোলা বেরিবাধ হতে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় রনি শেখ (১৮) শিপন শেখ (১৯) সোহাগ (১৯) অজ্ঞাত নামা অটোচালক সহ তারা উক্ত ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে চর মাধবদিয়া ইউনিয়নের আসির উদ্দিন মুন্সিডাঙ্গার নিকট নিকলী হাওরের জনৈক ইদ্রিস থেকে রসুন খেতের শ্যালো মেশিন হাউজের উপরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন

আসামি আকাশের দেওয়া তথ্য মতে আসামি রনি শেখ (১৮) পিতা আব্দুস সালাম শেখ আইজুদ্দিন মাতুব্বরের ডাংগি , মোহাম্মদ শিপন শেখ (১৯) পিতা মোহাম্মদ রাজ্জাক পূর্ব ডাংগি উভয় কে গ্রেফতার করা হয়। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা , এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর সার্কেল সুমন চন্দ্র সরকার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল। তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page