1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় বিপুল প‌রিমান দেশীয় অস্ত্র উদ্ধার আটক-৮

  • বর্তমান সময়: সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪৬৭ বার পড়া হয়েছে
সালথায় বিপুল প‌রিমান দেশীয় অস্ত্র উদ্ধার আটক-৮
সালথায় বিপুল প‌রিমান দেশীয় অস্ত্র উদ্ধার আটক-৮

সালথায় বিপুল প‌রিমান দেশীয় অস্ত্র উদ্ধার আটক-৮

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ আসন্ন ইউ‌নিয়ন প‌রিষদ নির্বাচন উপল‌ক্ষে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে বিপুল প‌রিমান দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। নির্বাচনে স‌হিংসতা রো‌ধে বি‌ভিন্ন সম‌য়ে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় ৮জন‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

সালথা থানা পু‌লিশ সু‌ত্রে জানা যায়, আসন্ন ইউ‌নিয়ন পরিষদ নির্বাচন উপল‌ক্ষে উপ‌জেলার ৭৬ টি ভোট কে‌ন্দ্রের ম‌ধ্যে বেশ কিছু ভোট কেন্দ্র ঝু‌কিপূর্ণ র‌য়ে‌ছে। এসব এলাকায় নির্বাচনী স‌হিংসতা রো‌ধে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান এর দিক‌ নির্দেশনা ও নেতৃ‌ত্বে সঙ্গী ফোর্স সহ সালথা থানার আওতাধীন বি‌ভিন্ন এলাকায় ‌বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রে বে‌ত ও টি‌নের তৈরী ঢাল, সড়‌কি, কাতরা, টেটা, কা‌লি, চাপা‌তি, রানদা, ছেনদা, চাই‌নিজ কুড়াল, বাঁশ ও কা‌ঠের লা‌ঠিসহ প্রায় ৫ শতা‌ধিক দেশীয় অস্ত্র উদ্ধার ক‌রে‌।

দেশীয় অস্ত্র নিজ হেফাজ‌তে রাখা ও সরবারাহ করার অপরা‌ধে ৮ জন‌কে আটক ক‌রে ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে প্রেরন করা হ‌য়ে‌ছে। শেষ সময় পর্যন্ত এই ঘটনায় সালথা থানায় আট‌টি মামলা হ‌য়ে‌ছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোঃ আ‌সিকুজ্জামান ব‌লেন, ফ‌রিদপু‌রের পু‌লিশ সুপার মোঃ আ‌লিমুজ্জামান স‌্যারসহ পু‌লি‌শের উর্ধতন স‌্যা‌রদের নি‌র্দেশনা মোতা‌বেক বি‌ভিন্ন সম‌য়ে সালথা থানাধীন বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৫ শতাধিক দেশীয় অস্ত্র ও এর সা‌থে জ‌ড়িত থাকার অ‌ভিযো‌গে ৮ জন‌কে আটক করা হ‌য়ে‌ছে। আটককৃত‌দের ফ‌রিদপুর বিজ্ঞ আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে। নির্বাচনী স‌হিংসতা সহ সব ধর‌নের অপরাধ দম‌নে পু‌লি‌শী অ‌ভিযান অব‌্যাহত থাক‌বে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page