এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলার খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার এর শুভ উদ্বোধন করা হয়। দীর্ঘ ৫ বছর পর উদ্বোধনের মধ্য দিয়ে চালু হলো খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার।
আজ রবিবার(৭ নভেম্বর) সকালে দিনাজপুর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারটি ভার্চ্যুয়ালী উদ্বোধন করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী (এমপি)।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ শামসুদ্দোহা মুকুল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসান্টেন্ট (এনেস্থলোজিস্ট) ডাঃ রেজাউনুল কবির,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শতাব্দী সাহা,ডাঃ নুর ফারিহা আইরিন,ডাঃ মোস্তাসিম তাহমিদসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্টাফ গণ।
You cannot copy content of this page
Leave a Reply