1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আজ থেকে কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাস টিকা দেওয়া শুরু

  • বর্তমান সময়: রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৭৫ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে আজ থেকে নিম্নরূপ সূচিতে মিলবে করোনার টিকা
দিনাজপুর বিরলে আজ থেকে নিম্নরূপ সূচিতে মিলবে করোনার টিকা

আজ থেকে কমিউনিটি ক্লিনিকে করোনা ভাইরাস টিকা দেওয়া শুরু

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : করোনা ভাইরাস প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু করছে বাংলাদেশ সরকার। আজ রবিবার (৭ নভেম্বর) দেশের কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। টিকার এই বিশেষ কার্যক্রম চলবে আগামী ১২ নভেম্বর শুক্রবার পর্যন্ত।

দেশের প্রায় ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিকে এ কর্মসূচি চলবে। এ ক্যাম্পেইনের আওতায় টিকা পাবে ৬৫ লাখের বেশি মানুষ। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে গড়ে ৫০০ জনকে চীনের সিনোফার্মের টিকা দেওয়া হবে। অগ্রাধিকার ভিত্তিতে ১৮ বছরের বেশি বয়সী নিবন্ধনকৃত সবাইকে টিকা দেওয়া হবে। তবে টিকাদানের ক্ষেত্রে নারী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।

এদিকে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার কমিউনিটি ক্লিনিকগুলোতে বিশেষ এই টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে আজ রবিবার সকাল থেকে টিকা কার্যক্রম চলবে আগামী ১১ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত।কমিউনিটি ক্লিনিকে টিকা দেওয়ার পাশাপাশি করোনার ভাইরাস টিকার সাধারণ কেন্দ্রগুলোতেও টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page