1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট , ৪ নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন

  • বর্তমান সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৩৬ বার পড়া হয়েছে
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট , ৪ নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট , ৪ নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট , ৪ নং ওয়ার্ড একাদশ চ্যাম্পিয়ন

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে মাচ্চর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রলীগ আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ৪ নং ওয়ার্ড একাদশ । প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছে ৭ নং ওয়ার্ড ইউনিয়ন একাদশ। শুক্রবার বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ খেলায় তারা ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। বিজয়ী দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন বিদেশি খেলোয়াড় উবাহ।

গুরুত্বপূর্ণ এ টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ নবগঠিত জেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি মোহাম্মদ আবুল খায়ের মিয়া, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফ এর নির্বাহী সদস্য দীপক মজুমদার, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলিআজগার মানিক, শহর কমিটির সদস্য সুমন হক, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ডিএফ এর কোষাধক্ষ্য কামরুজ্জামান কামরুল ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির,১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস খান প্রমুখ ।

টুনামেট সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, এবং তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিজন মোল্লা। উল্লেখ করে যেতে পারে গত পয়লা অক্টোবর হতে নয়টি ওয়াড নিয়ে মাচ্চর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে এই টুর্নামেন্ট শুরু হয়েছিল।

টুর্ণামেন্টে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন ৪ নং ওয়ার্ডের শাওন, সেরা গোলদাতা নির্বাচিত হন ৪ নং ওয়ার্ডের রাকিবুল ইসলাম, সেরা খেলোয়াড় নির্বাচিত হন ৭ নং ওয়ার্ডের রাসেল। টুর্নামেন্টের রানার আপ দল ট্রফি ও ১৫০০০ টাকা এবং চ্যাম্পিয়ন দল টফি ও ৩০০০০ টাকার পুরস্কার পান। গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন জহিরুল ইসলাম জিন্নাহ সহকারি রেফারি , মাসুদ মিয়া, সাইফ দোয়া দর্শন। চতুর্থ রেফারি আবুল কাশেম ভোলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page