1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩০২ বার পড়া হয়েছে
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।, ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র
শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।, ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র

শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ,ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্র

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : মুজিব বর্ষ অনূর্ধ্ব ১৫ শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট এ ফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। মঙ্গলবার শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম সেমিফাইনালে তারা ফরিদপুর সদর উপজেলার দলকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে।
বিজয়ী দলের পক্ষে দুটি গোল করেন সৌরভ খান জনি ও আকাশ মিয়া।

এদিন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মুজিবুল হক ফিরোজ, শেখ রাসেল ক্রীড়া চক্রের সহ-সভাপতি সৈয়দ আলী আশরাফ পিয়ার, অর্থ সম্পাদক আলী আজগর মানিক, ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শ্রমিক জননেতা গোলাম মোহাম্মদ নাছির।
প্রতিযোগিতায় বিজয়ী দলের আকাশকে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষণা করা হয়।

তাকে পুরস্কার তুলে দেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, সহ-সভাপতি সৈয়দ আলী আশরাফ পিয়ার, ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার ডাক্তার সালাউদ্দিন আহমেদ দিলীপ, টুর্নামেন্ট কমিটির সদস্য লাবু খান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আজাদ হোসেন, আশুতোষ গুহ , শেখ রাসেল ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক মেহেদী মিনার, সাবেক ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান জামী, প্রতিযোগিতায় আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে ফরিদপুর ফুটবল একাডেমি খেলবে মুসলিম মিশনের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেজাউল করিম, সরকারি রেফারি মিনার বিশ্বাস ও প্রণব মুখার্জি। চতুর্থ রেফারি আবুল কাশেম ভোলা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page