1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

  • বর্তমান সময়: রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে
দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত
দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার(৩১ অক্টোবর) সকাল দিনাজপুর জেলা পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত মাস্টার প্যারেডে প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)। বর্ণাঢ্য এ মাস্টার প্যারেডে জেলা পুলিশের সর্বমোট দশটি কন্টিনজেন্ট এবং সুসজ্জিত বর্ণিল বাদক দল অংশগ্রহণ করেন।

উক্ত মাস্টার প্যারেড ও কন্টিজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলা পুলিশের কর্ণধার, মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) ।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার পুলিশ লাইনস্, হলরুমে মাসিক কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। সভায় পুলিশ সুপার জেলা পুলিশের সকল ফোর্স এবং অফিসারদের নানা রকম সুবিধা ও অসুবিধার বিষয়গুলো নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং নানা রকম প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page