মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ ১৬)আর নয় কয়লা ভিত্তিক জ্বালানি , নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে চাই কার্যকর নীতি ও বিনিয়োগ এই স্লোগান এর মধ্য দিয়ে সচেতন নাগরিক কমিটি সনাকের উদ্যোগে আজ রবিবার বেলা ১১ টায় এক মানববন্ধন ফরিদপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মূল প্রবন্ধ পাঠ করেন ইয়েস কমিটির সদস্য জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সনাক এর সভাপতি শিপ্রা গোস্বামী।
অনুষ্ঠানে সনাকের সাবেক সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন, সাবেক সভাপতি মজিবুর রহমান, সনাক স্বজন সদস্য মফিজুর রহমান শিপন, টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর প্রকাশ কুমার বিশ্বাস সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন , সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়।
You cannot copy content of this page
Leave a Reply