1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে কাজী আমিনুল ইসলাম রুমির ৭৫ তম জন্মবার্ষিকী পালন

  • বর্তমান সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩১২ বার পড়া হয়েছে
ফরিদপুরে কাজী আমিনুল ইসলাম রুমির ৭৫ তম জন্মবার্ষিকী পালন
ফরিদপুরে কাজী আমিনুল ইসলাম রুমির ৭৫ তম জন্মবার্ষিকী পালন

ফরিদপুরে কাজী আমিনুল ইসলাম রুমির ৭৫ তম জন্মবার্ষিকী পালন

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের নাট্যাঙ্গনের প্রিয় মুখ ফরিদপুর থিয়েটারে প্রাণপুরুষ কাজী আমিরুল ইসলাম রুমির ৭৫ তম জন্মবার্ষিকী শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর থিয়েটারে পালিত হয়।

এ উপলক্ষে আলোচনা সভা কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজী আমিরুল ইসলাম রুমির সহধর্মিনী শাহানা রুমি, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চৌধুরী কুশল, নাট্য নির্দেশক দেবাশীষ বসু, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যাপক রেজভী জামান, সিরাজী কবির খোকন, রাশিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, টাউন থিয়েটারের পলাশ খান, আবৃত্তি সংসদের জাহিদুল ইসলাম, খেলাঘর এর আক্তার জাহান ববি, বাংলা থিয়েটারের আনিসুর রহমান প্রমূখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সাইফুল হাসান মিলন। অনুষ্ঠানের সংক্ষিপ্ত বক্তব্য কাজী আমিনুল ইসলাম রুমি ফরিদপুরের নাট্যাঙ্গনের বিভিন্ন দিক তুলে ধরেন । এবং আগামীতে ফরিদপুরের নাট্যাঙ্গনে আরো ভালো কাজ করার জন্য সবার কাছে প্রত্যাশা ব্যক্ত করেন।

সভায় বক্তারা কাজী আমিরুল ইসলাম রুমির দীর্ঘায়ু কামনা করেন এবং তার কাছ থেকে অভিনয় শেখার জন্য নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করেন । সভায় বক্তারা আগামী দিনে তার নেতৃত্বে ফরিদপুরের নাট্যাঙ্গন আরো গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের পরবর্তী পর্বে সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী ভগিরথ মালো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page