1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ভাঙ্গায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার ,থানায় অভিযোগ,স্বামী পলাতক

  • বর্তমান সময়: শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৩৬৭ বার পড়া হয়েছে
ভাঙ্গায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার ,থানায় অভিযোগ,স্বামী পলাতক
ভাঙ্গায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার ,থানায় অভিযোগ,স্বামী পলাতক

ভাঙ্গায় গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার ,থানায় অভিযোগ,স্বামী পলাতক

মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গায় সম্পা বেগম (৩৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতে পৌরসভার আতাদী মধ্যপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে শুক্রবার সকালে মরদেহর ময়না তদন্তর জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে পাঠানো হয় । ঘটনার পর থেকে ওই গৃহবধুর স্বামী ও শশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। এ ঘটনায় গৃহবধুর ছোট ভাই রনি বাদি হয়ে থানায় একটি অভিযোগ করেছেন। মৃত সম্পা পৌরসভার নওয়াপাড়া ভারইডাঙ্গা গ্রামের সোরহাব মাতুব্বরের মেয়ে ও আতাদী মধ্যপাড়া গ্রামের কামরুল মাতুব্বরের স্ত্রী।

মৃত সম্পার ছোট ছেলে রিফাত (১২) জানায়, দুপুরে খাবার খেয়ে বাড়ির বাইরে খেলতে যায় সে। সন্ধ্যায় ঘরে ফিরে মাকে ডাকতে ডাকতে ঘরে ঢুকে। ঘরটির মধ্যে অন্ধকারা”ছন্ন থাকায় মায়ের ঝুলন্ত পায়ের সাথে রিফাতের ধাক্কা লাগে। এসময় ঘরের আড়ার সঙ্গে তার মা সম্পাকে গলায় রশি পেচানো ঝুলন্ত অবস্থায় দেখে সে চিৎকার চেচামেচি শুরু করে। স্থানীয় প্রতিবেশীরা জানান, রিফাতের চিৎকার শুনে তারা এগিয়ে আসে। এসময় সম্পাকে তার শোবার ঘরের বারান্দার আড়া সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বা¯’্যকমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সম্পাকে মৃত ঘোষনা করেন। তারা আরও জানায়, প্রায়ই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। পারিবারিক কলোহের জেরেই অবুজ দুটি সন্তান তারা তাদের মা কে হারালো!

সম্পার আপন ছোট ভাই রনি কান্না জড়িত কন্ঠে বলেন, বৃহষ্পতিবার দুপুরে তার বোন ফোনে বলছিল তোরা আমাকে এসে নিয়ে যা। আমাকে বাচা, কিন্তু সম্পাকে আর বাচাঁনো গেল না। সম্পার পরিবারের সদস্যরা অভিযোগ করেন তার বোন জামাই কামরুলের প্রতিবেশী এক ভাস্তির সঙ্গে দির্ঘদীন যাবত পরোকিয়া সম্পর্ক চলছিল। পরোকিয়া বিষয়টি নিয়ে ইতোপূর্বে ¯’ানীয় কয়েকবার ভাবে শালিস হয়েছিল। কিন্তু গোপনে সেই পরকিয়া সম্পর্ক চলছিল বিধায় প্রায়ই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হত। পরকিয়ার জের ধরেই কামরুল সম্পাকে হত্যা করে তার লাশ আড়ায় ঝুলিয়ে রেখে পালিয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।

এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোঃ শহিদুল্লাহ জানান, ঘটনার পর থেকে সম্পার স্বামী ও শশুর বাড়ির লোকজনকে তাদের বাড়িতে পাওয়া যায়নি। বৃহষ্পতিবার রাতে সম্পার মরদেহ তার শশুর বাড়ি থেকে উদ্ধার করে থানায় আনা হয়। আজ শুক্রবার সকালে মরদেহর ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে।

এ বিসয় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) ফাহিমা কাদের চৌধুরী জানান, সম্পার পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার বিসয় আইনী প্রকৃয়া অব্যাহত রয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
মাহমুদুর রহমান(তুরান)

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page