1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২
আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ২

আজিজুর রহমান দুলাল ঃ আলফাডাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইসমাইল শেখ (৩৫) হাবিবুর রহমান(৬৫) নামে ২ জন গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে আলফাডাঙ্গা উপজেলার নওয়া পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় ঘটনায় আহতের বড় ভাই হাসান শেখ বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,বিবাদীর সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। পূর্ব সত্রুতার জের ধরে ফায়েক মিয়ার সাথে হাবিবুর রহমান শেখের কথা কাটাকাটির এক পর্যায়ে ১। মাসুদ মোল্লা (৪৫) পিতা- ফায়েক মোল্লা ২। ফায়েক মোল্লা (৬০),পিতা- মজিদ মোল্লা ৩।আমিরন বেগম (৪০),স্বামী -মাসুদ মোল্লা ৪। সালেহা বেগম (৫০),স্বামী – শুকুর মোল্লা সকলে মিলে হাবিবুর রহমান শেখকে এলোপাতাড়ি মারতে থাকে এবং ডান হাত ভেঙে যায়। তার চিৎকারে বাদীর ছোট ভাই ইসমাইল শেখ (৩৫) ঠেকাতে গেলে তার মাথায় দেশী অন্ত্র দিয়ে মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে তখন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাথায় ৮টি সেলাই করে। এবং হাবিবুর রহমানের ডান হাত ভেঙে যায় বলে জানান।

আহত হাবিবুর রহমান জানান, বিবাদীরা বিভিন্ন সময় কারনে অকারনে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে আমাকে এবং আমার পরিবারের উপর নির্যাতন ও হুমকি দমকি প্রদর্শন করত। তাদের অত্যাচারে আমার পরিবার পরিজন অতিষ্ট। আলফাডাঙ্গা থানার ওসি ওয়াহিদুজ্জামান জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page