1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে হত দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • বর্তমান সময়: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
  • ৩৯০ বার পড়া হয়েছে

মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরে হত দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

মানিক দাস : ফরিদপুর জেলা প্রতিনিধি মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুর শহরের লক্ষ্মীপুরে সুফি মোতাহার হোসেন সাধারণ পাঠাগার ও সবুজসেনা ক্লাবের উদ্যোগে শনিবার সকালে হত দরিদ্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া মন্দির ও মসজিদে মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আক্কাস হোসেন, অ্যাডভোকেট এমএ সালাম, মাহবুবুর রহমান জামিল, ১৭,১৮,১৯ নং ওয়ার্ড কাউন্সিলর আফরোজা সুলতানা টুটু, প্রমূখ । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অমিতাভ বোস সবুজ সেনা ক্লাবের ঐতিহ্য টেনে বলেন। ফরিদপুরে একসময় সেরা ক্লাব ছিল সবুজসেনা ক্লাব। তিনি বলেন এ ক্লাবের উন্নয়নের জন্য পর্যাক্রমে অনেক কিছু করা হবে।

তিনি বলেন ফরিদপুরে এখন খেলার মাঠ নেই সে জায়গা দখল করে আছে ফেসবুক। শহরে এই মুহূর্তে নির্মল কোন আনন্দের জায়গা নেই। তিনি পৌরসভার উদ্যোগে ওয়ার্ড কাপ টুর্নামেন্ট এর আয়োজন করা হবে। এতে শুধুমাত্র প্রতিটি ওয়ার্ডের নিজস্ব খেলোয়াড অংশগ্রহণ করবে এবং কোন হায়ারের খেলোয়ার থাকবে না। তিনি বলেন এর জন্য কোন ব্যাপক প্রচারণা দরকার নেই।

এ সফলতা কর্মের মাধ্যমে তুলে ধরা হবে। এসময় রিক্সা শ্রমিক ইউনিয়নের নেতা মুহাম্মদ সহের এর মায়ের মৃত্যুতে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক কমিশনার সালাউদ্দিন আহমেদ দিলীপ, বীর মুক্তিযুদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, হাফিজুর রহমান মিন্টু, আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন, এটিএম জামিল তুহিন প্রমূখ। অনুষ্ঠানে প্রায় শতাধিক পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page