মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : মুজিব বর্ষ অনূর্ধ্ব ১৫ শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এ জয়লাভ করেছে ফরিদপুর ফুটবল একাডেমি। শেখ জামাল স্টেডিয়াম এ সোমবার অনুষ্ঠিত খেলায় তারা প্রতিপক্ষ বোয়ালমারী উপজেলা দলকে তিন শূন্য গোলে পরাজিত করে তিন পয়েন্ট সংগ্রহ করেছে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করে সুব্রত, হৃদয়, সৌরভ।
খেলা শেষে বিজয়ী দলের পক্ষে সৌরভকে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হয়। তাকে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির অর্থ সম্পাদক আলী আজগর মানিক, এ সময় উপস্থিত ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের ডি এফ এ ও জেলা ক্রীড়া সংস্থার নির্বাহি সদস্য অমরেশ সাহা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য প্রণব কুমার মুখার্জি, আশুতোষ গুহ, নারীনেত্রী মাহমুদা রেহেনা, সুমন হক প্রমূখ।
গুরুত্বপূর্ণ এ খেলাটি পরিচালনা করেন রেফারি রেজাউল করিম, মিনার বিশ্বাস মাসুদ মিয়া, চতুর্থ রেফারি আজাদ হোসেন।
টুর্ণামেন্টে মঙ্গলবার এর ম্যাচ এ ভাঙ্গা উপজেলা মোকাবেলা করবে আলফাডাঙ্গার বিপক্ষে।
You cannot copy content of this page
Leave a Reply